• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

জৈন্তাপুরে ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন

Reporter Name / ৪১১ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

100

 

মো : বিলালুর রহমান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫শে মে) বেলা ১১:০০ ঘটিকায় ভূমি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্হাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় অনুষ্ঠানে ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী রুহুল আমিনের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। র‍্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে থেকে শুরু হয়ে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালী শেষে ভূমি অফিসে প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতাদের জন্য জন্য সেবা ও পরামর্শ হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ফিতা কেটে হেল্প ডেস্কের উদ্বোধন করেন। হেল্প ডেস্ক হতে মেলা চলাকালীন সময়ে সেবা গ্রহীতা ও জমির মালিকগণ ভূমি উন্নয়ন কর,নামজারী ও অন্যান্য ভূমি সেবা বিষয়ে জমির মালিকগণ সেবা সমুহ গ্রহন করতে পারবেন। আগামী ২৭শে মে পর্যন্ত মেলা চলবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, উপ -সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস,শ্যামল সিংহ,বুরহান উদ্দিন, রাশেদুল হক, ভূমি অফিসের নাজির বিপ্লব কুমার পাল সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত ভূমির মালিক,স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd