• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

Reporter Name / ২৭২ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

387

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবার-পরিচয়হীন শীতার্ত ভবঘুরে মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
খৃষ্টীয় নতুন বছরের প্রথম দিনে জৈন্তাপুর উপজেলায় মধ্যরাত থেকে বেড়ে যায় আকস্মিক শীতের তীব্রতা। ভোর থেকে কনকনে শীত ও ঘনকুয়াশায় আছন্ন হয়ে পড়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল। দুপুর পর্যন্ত ছিল না রোদের দেখা। তার ওপর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়, যা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তীব্র কনকনে রূপ ধারণ করে।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছে ১২.০৯° সে.। এদিকে উত্তরবঙ্গে শঈত্যপ্রবাহ ‘কনকন’ এর বর্ধিতাংশ সিলেট বিভাগ অতিক্রম করতে থাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে
চলতি শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় নিম্নআয়ের মানুষের যেমন ভোগান্তির শেষ নেই, তেমন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানকারী পরিবার-পরিচয়হীন ভবঘুরে মানুষগুলো। ভবঘুরে এই মানুষগুলো মানসিক ভারসাম্যহীন। তারা আশপাশের হোটেল-রেস্তোরাঁ থেকে পাওয়া খাবার খেয়ে জীবনধারণ করলেও শীত নিবারণের জন্য তাদের নেই কোনো শীতবস্ত্র।
ঠিক এমন সময় শীতের তীব্রতার মধ্যে উপজেলার ভবঘুরে এই মানুষগুলোর মাঝে শীতের কম্বল বিতরণ করতে এগিয়ে এসেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় কুয়াচ্ছন্ন তীব্র শীতে উপজেলার অন্যতম বৃহৎ বাজার দরবস্তে শীতের কম্বল নিয়ে হাজির হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় দরবস্ত বাজারে যাত্রী ছাউনীতে, সাপ্তাহিক হাঁটের বিভিন্ন শেডের নিচে, পরিত্যক্ত ঘরের বারান্দায় অবস্থান করা মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষদের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেন তিনি।

পরবর্তীতে উপজেলা সদরের স্টেশন বাজার এলাকায় এসে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের দেহ নিজ হাতে কম্বল দিয়ে আবৃত করে দেন।
সবশেষে ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪নং বাংলা বাজারে এসে উক্ত এলাকায় আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ অন্যান্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আজ ৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অবস্থান নেওয়া ভবঘুরে মানুষ যাদের বেশির ভাগ মানসিক ভারসাম্যহীন, তাদেরকে শীতের কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নগুলোতে শীতের কম্বল বিতরণ করা হবে। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd