• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বানিয়াচংয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি ছাত্রদলকে রাজশাহী ছাড়া করার হুমকি শিবিরের, ছাত্রদলেরও পাল্টা হুমকি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোয়াইনঘাটের ওসি ওমর ফারুকের , ৮১ দিনে গ্রেপ্তার ২৫৩ জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ

জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

8

সিলেট প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে বালু-পাথর ব্যবসায়ী ও নৌকার শ্রমিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শ্রীপুর বিজিবি ৪৮ ব্যাটালিয়নের ১ নম্বর পোস্টের সামনে দিয়ে চলাচলকারী বিভিন্ন নৌকা থেকে প্রতিদিন ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। অভিযোগে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত সেলিম, বিএনপির কর্মী হিসেবে পরিচিত দেলোয়ার এবং সাহেদ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, সাহেদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনের সঙ্গে প্রভাবশালী যোগাযোগ রয়েছে—এমন কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি ও আদায় করছেন। এতে বালু-পাথর ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে তারা দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি অবৈধভাবে অর্থ আদায় করে থাকে, তাহলে তার পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হোক।সাহেদ বিএনপির কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা বাজি করে থাকে।

উপজেলা বিএনপির সভাপতির সাথে যোগাযোগ করলে উনি বলেন সাহেদ আগে আওয়ামী লীগের লিয়াকত গ্রুপ করতো সে বিএনপির কোন কর্যক্রমের সাথে জড়িত নয়। তিনি আরো বলেন সাহেদের নামে উনি কয়েকটি বিচার পেয়েছেন। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাকে আইনের আওতায় আনার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd