• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

জ্ঞান-বিজ্ঞানে মুসলিমদের গৌরবময় ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে – সহকারী সচিব মোস্তাফিজুর রহমান

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

66

সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা

 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোস্তাফিজুর রহমান বলেছেন, সময়ের সদ্ব্যবহারই মানুষকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার সোনালী অতীত স্মরণ করে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নবম শতকের মধ্যভাগে বাইতুল হিকমাহ বিশ্বের বৃহৎ গ্রন্থভান্ডার ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জ্ঞান-বিজ্ঞান চর্চায় অনন্য ভূমিকা রেখেছিল। সেই গৌরবময় ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণায় এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম, পরিকল্পিত জীবনযাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি মেধা ও মনন বিকাশের অন্যতম উপায়।

তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা আয়োজিত দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা ও তাদের প্রকাশিত স্মারক ‘উদ্ভাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ইকবাল।

প্রভাষক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন, মুহাদ্দিস মাওলানা মো. হাবিবুল্লাহ, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী, সহকারী অধ্যাপক সালা উদ্দিন, আব্দুল মোত্তালেব ইবনে কাবেদ, ফারুক মিয়া, নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শ্রেণি শিক্ষক মাওলানা সাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান গালিব ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী আহমদ আব্দুল বাসিত।

বিশেষ অতিথির বক্তব্যে মো. ইকবাল বলেন, শুধু সার্টিফিকেট অর্জন কিংবা বড় হওয়াই শিক্ষার উদ্দেশ্য নয়। জ্ঞানার্জনের মূল লক্ষ্য হতে হবে সত্যিকারের মানুষ হওয়া এবং নৈতিক শক্তিতে এগিয়ে থাকা। দুর্নীতি ও অন্যায় থেকে দূরে থাকতে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে গ্রহণ ও জীবনে প্রয়োগ করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, পরীক্ষা কিংবা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী মানসিকতা গড়ে তুলতে হবে। জ্ঞান ও চরিত্রের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। বাবা-মায়ের চক্ষুশীতল সন্তান হওয়ার চেষ্টা করতে হবে। দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনেও যত্নশীল হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd