ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের
Reporter Name
/ ১০১
Time View
Update :
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Share
Oplus_16908288
ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের
নগরীর লালদীঘির পাড়ে অস্থায়ী পুর্নবাসন করা হকারদের দোকানের ছালের তেরফাল ঝড়ে উড়ে গেছে এবং অনেকের মালামাল ভিজে গেছে। ফলে অনেক হকার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। শুক্রবার ভোরে সিলেটে এক শক্তিশালী কালবৈশাখী ঝড়ে ৫০টিরও বেশি দোকানের চাল উড়ে গেছে। চার পাঁচ ঘণ্টার শক্তিশালী ঝড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঝড়-পরবর্তী সহায়তার জন্য ভুক্তভোগী হকাররা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের তালিকাভুক্ত করে পুনরায় চাল গুলো নির্মাণ করার জন্য অনুরোধ জানান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসন্ন ঈদে ছুটির দিনগুলোতে ফুটপাতে ব্যবসা করার জন্য একটি সুযোগ দিলে তারা পরিবার পরিজন নিয়ে কোন রকম ঈদ যাপন করতে পারবেন বলেও জানান তারা সংশ্লিষ্ট জেলা...
144
নগরীর লালদীঘির পাড়ে অস্থায়ী পুর্নবাসন করা হকারদের দোকানের ছালের তেরফাল ঝড়ে উড়ে গেছে এবং অনেকের মালামাল ভিজে গেছে। ফলে অনেক হকার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শুক্রবার ভোরে সিলেটে এক শক্তিশালী কালবৈশাখী ঝড়ে ৫০টিরও বেশি দোকানের চাল উড়ে গেছে। চার পাঁচ ঘণ্টার শক্তিশালী ঝড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঝড়-পরবর্তী সহায়তার জন্য ভুক্তভোগী হকাররা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের তালিকাভুক্ত করে পুনরায় চাল গুলো নির্মাণ করার জন্য অনুরোধ জানান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসন্ন ঈদে ছুটির দিনগুলোতে ফুটপাতে ব্যবসা করার জন্য একটি সুযোগ দিলে তারা পরিবার পরিজন নিয়ে কোন রকম ঈদ যাপন করতে পারবেন বলেও জানান তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিলেট সির্টি কর্পোরেশন প্রশাসকের মানবিকতার দিক থেকে সুদৃষ্টি কামনা করেন।