• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

তিন দফা দাবীতে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি পালন

Reporter Name / ৩০৫ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

158

বিশ্বনাথ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ মে) ‘পূর্ণ দিবস কর্ম বিরতি’ কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘১১তম গ্রেডে বেতন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি’ ওই ৩ দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন প্রাথমিকের শিক্ষকরা।

এর পূর্বে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র ব্যানারে গত ৫-১৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ১ ঘণ্টা করে কর্ম বিরতি, ১৬-২০ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ২ ঘণ্টা করে কর্ম বিরতি এবং ২১-২৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে অর্ধ দিবসে কর্ম বিরতি পালন করেছেন প্রাথমিকের শিক্ষকরা।
এদিকে, প্রাথমিক শিক্ষকরা কর্ম বিরতি পালনে থাকলেও তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। আর বিদ্যালয়ে গিয়ে পড়া-লেখা না হওয়ার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে।
প্রাাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে সারা দেশে প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুবের সাথে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd