• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

দায়িত্বশীল পদে থেকে অসতর্ক বক্তব্য দেওয়া উচিত নয়-ডা. শফিকুর রহমান

Reporter Name / ২৫২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

357

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত—এমনটাই জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার সিলেটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ নিয়ে দলীয়ভাবে আলোচনা না করে তাৎক্ষণিক মন্তব্য করা সমীচীন নয়।

এসময় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, মানুষের জীবনে নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন মন্ত্রীর কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে।

মন্ত্রীদের সমালোচনা করে তিনি আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে অসতর্ক বক্তব্য দেওয়া উচিত নয়। এ ধরনের ‘কাঁচা কথাবার্তা’ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অপরাধ প্রবণতাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে সিলেটের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd