• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ ১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের কুমিল্লা-৩ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে রিটার্নিং কর্মকর্তার কাছে আরিফের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব ফেলার অভিযোগ কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

দিরাইয়ে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

57

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার উজ্জল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে।

সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর গ্রেপ্তারকৃত উজ্জল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১২টার দিকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে উজ্জল মিয়ার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক উজ্জল মিয়াকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd