• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

দিরাইয়ে ২৪ কোরআনে হাফেজকে সংবর্ধনা

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

247

সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলো উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর সমাজ কল্যাণ সংগঠন।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় ধনপুর মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংগঠনের উপদেষ্টা মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিন চিশতির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জাফর সিদ্দিকী, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সিনিয়র রিপোর্টার সৈয়দ এলতেফাত হোসাইন, সাংবাদিক আমির মাহবুব, যুবদল নেতা নাসির উদ্দীন, মাওলানা মিনার উদ্দীন, ছাত্রদল নেতা শাহিন আহমদ।

এ সময় বক্তারা বলেন, কোরআনে হাফেজদের সংবর্ধনার মধ্যে আজকে তাদের সম্মানিত করা হচ্ছে। কিন্তু পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে বাঁকা চোখে দেখে। আমরা কোরআনে হাফেজদের হিফজের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্য কোন পেশায় যেতে প্রতিবন্ধকতা দেখি না। আমাদের প্রত্যাশা আজকের সংবর্ধিত হাফেজরা আগামী দিনে দেশ ও দশের কল্যাণে কাজের মাধ্যমে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd