• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

68

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মহান আল্লাহ তাআলার দরবারে আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

এসময় সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতৃবৃন্দ শুক্রবারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৯ জনের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেন। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশের মহাসড়কগুলোতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এসব দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের কর্মঘণ্টা ও দক্ষতা তদারকি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি। জামায়াতে ইসলামী নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd