• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

দেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে: আইজিপি

Reporter Name / ৩০০ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

258

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেছেন, দেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এছাড়া চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, সারা দেশে, বিশেষ করে ঢাকায় যারা আধিপত্য বিস্তার করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল দুর্বল থাকায় তারা শতভাগ কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। তিনি আরও বলেন, ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কিন্তু শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd