• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াত-শিবিরের প্রতি কঠোর হতে চান, হাসিনাকে ‘মা’ ডাকা প্রতিমন্ত্রী নূর ‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’ পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী ভিডিও দেখার সময় বারবার আটকে যাচ্ছে? দ্রুত সমাধানে কার্যকর ৬টি উপায় গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত গ্যাস সংকটে বন্ধ হবিগঞ্জের ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’ তীব্র গরমে লন্ডনে বাস ধর্মঘট, বন্ধ থাকবে ৪২টি রুট; দেখে নিন পুরো তালিকা! ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই বাবুলের নাম গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর মৃত্যু, স্ত্রী-শ্বাশুরি আটক

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

270

 

দোয়ারাবাজার( ,সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে বাতির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রুমানা আক্তার (২৫) ও নিহতের শ্বাশুরি খাইরুন নেছা (৫৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউরা গ্রামের ফুরমত আলীর ছেলে। তার স্ত্রী রুমানা আক্তার একই ইউনিয়নের মামনপুর গ্রামের আনফর আলীর মেয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে তারা কনের (রুমানার) পিত্রালয়েই বসবাস করছিল। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ক’দিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার মোবাইল ফোনে এমবি রিচার্জ (ফ্লেক্সিলোড) করাকে কেন্দ্র করে আবারও বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রোববার সকালেও কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে তাদের মধ্যে।

এক পর্যায়ে নিজের গলায় উড়না পেঁচিয়ে বাতির মিয়া শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ তুলেন তার স্ত্রী রুমানা আক্তার।

ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd