দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা
Reporter Name
/ ১১৩
Time View
Update :
রবিবার, ২২ জুন, ২০২৫
Share
দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা
দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মুনিয়া আক্তার(১৬) নামের এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের কবির নগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর কন্যা। পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাও নিয়ে মা বকাবকি করলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে মুনি আক্তার। পরে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মায়ের সাথে অভিমান করে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না...
143
দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মুনিয়া আক্তার(১৬) নামের এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের কবির নগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর কন্যা। পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাও নিয়ে মা বকাবকি করলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে মুনি আক্তার। পরে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মায়ের সাথে অভিমান করে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।