• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার

সব প্রার্থীকে নিয়ে সম্প্রীতি সমাবেশের উদ্যোগ শিশির মনিরের

Reporter Name / ৩৪৩ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

460

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সব প্রার্থীকে নিয়ে ধারাবাহিক সমাবেশের উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

সোমরার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি। আগামী ৫ ও ৮ ও ৯ ফেব্রুয়ারি এসব জনসভা হবে।

বিএনপি ও কমিউনিস্ট পার্টির প্রার্থীকে দেওয়া আমন্ত্রণপত্রের ছবি যুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি আগামী ৫, ৮, ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। এই প্রত্যাশায়।’

জানা যায়, শিশির মনিরের উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে জনসভা হবে।

শিশির মনির বলেন, প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ দিরাই-শাল্লায় সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির চৌধুরীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ রৌদ্র মিজান বলেন, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। শিশির মনির চাইলে দাওয়াত দিতেই পারেন, কিন্তু তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হতেন, তাহলে আমরা সেখানে যেতাম। আমাদের রাজনৈতিক নীতির সঙ্গে বিষয়টি যায় না। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো ব্যক্তির দাওয়াতে আমরা অংশ নিতে পারি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd