• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার

ঐক্য ও সম্প্রীতির ইশতেহার ঘোষণা শিশির মনিরের

Reporter Name / ৩২৪ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

439

ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-২ আসনের সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়। এ সময় বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ শিশির মনির বলেন, দিরাই-শাল্লাবাসী বলে- কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।শিশির মনির বলেন, অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে, কে বিপক্ষে এমন বিভাজন সৃষ্টি করতে চান। আমরা তা মেনে নেই না। আবার কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা এই সমাজকে সম্প্রীতি ও বৈচিত্র্যের বন্ধনে আবদ্ধ করতে চাই।তিনি আরও বলেন, আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

শিশির মনিরের ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষকল্যাণে করণীয় নির্ধারণ, পরিবেশ ও জলবায়ু দূষণ রোধ।এ সময় তিনি আরও জানান, ইশতেহারের পাশাপাশি তাঁর কাছে ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও রয়েছে। এতে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd