• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, সংখ্যালঘুদের ওপর জুলুম আর চলবে না: মামুনুল হক

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

367

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা হিন্দু বৌদ্ধ খৃষ্টানসহ সকল ধর্মাবলম্বীদের নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার জুলুম আর চলবে না।

মঙ্গলবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধা অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।

মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে কোন মেহনিত মানুষের উপর খবরদারি চলবে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলবে না। কোন ব্যবসা চালানোর জন্য বাড়িঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না। আমাদের আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের সোনার ও ইনসাফের বাংলাদেশ।

স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই ‘দেশপ্রেমিক ও ইসলমিপ্রেমিক’ দল মিলে এই নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই জোট বিজয়ী হলে কোন একক দল বা নেতার বিজয় হবে না, বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের। বিজয় হলে বাংলাদেশপন্থার।

তিনি বলেন, এতো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যদি আমরা দেশ ফ্যাসিবাদমুক্ত করতে না পারি, যদি আবার দেশ চাঁদাবাজদের হাতে চলে যায়, যদি ফ্যাসিবাদের দোয়ার বন্ধ করতে না পরি, আবার ফ্যাসিবাদের জন্ম হয় তাহলে আমরা গাদ্দার জাতি হিসেবে প্রমাণিত হবো। শহীদদের রক্ত বৃথা যাবে।

তিনি আরো বলেন, মানুষের সব দল ও নেতা দেখা শেষ। সবকিছু দেখে মানুষ বিরক্ত। চাঁদাবাজির কারণে তারা বিরক্ত। এবার তাই ইসলামপন্থীদের বাংলাদেশ। আগামীতে যারা চাঁদাবাজি বা গুণ্ডামির রাজনীতি করতে আসবে রাজপথে তাদের প্রতিহত করা হবে।

এরআগে সকালে হেলিকাপ্টার যোগে গোলাপগঞ্জে আসেন মাওলানা মামুনুল হক। সিলেট-৬ আসনে প্রচারে আসার বিষয়ে জনসভায় তিনি বলেন, মিলেট -৬ আসনের সঙ্গে আমি যে এলাকায় নির্বাচন রিছি সেই ঢাকা-১৩ আসনের একটি সংযোগ রয়েছে। সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন ভাইয়ের দায়িত্বশীল এলাকা হলো ঢাকা-১৩। তিনি ঢাকা মহানগর উত্তরের আমির।

জনসভায় গণভোটে না ভোটের পক্ষে কাউকে প্রচার না চালানোর আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, না ভোটের পক্ষে প্রচার চালাবেন না। যারা না ভোটের পক্ষে মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে। তার ফ্যাসিবাদের পক্ষে।

তিনি বলেন, জুলাই বিপ্লবীরা প্রমাণ করে দিয়েছে ঐক্যবদ্ধ হতে কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই। মাসুষ জেগে ওঠলেই সব জালিমকে পালাতে হয়। ফলে আগামীদিনে কেউ বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবেন না।

জনসভায় সিলেট-৬ আসনের জামায়াতের প্রার্থীসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd