• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম

নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

56

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মায়া রাণী দাশ (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের পাশের একটি পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মায়া রাণী দাশ নবীগঞ্জ উপজেলার মুক্তার গ্রামের বাসিন্দা মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী।

জানা যায়, মায়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত শাখা বরাক নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়া রাণী দাশ দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ৬ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কোনো একসময় তিনি নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। পরে মরদেহটি পচে ফুলে ওঠার কারণে শনিবার পানিতে ভেসে ওঠে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd