• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

11

সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পতিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরের ও বাইরের সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান

বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্যের ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তা পাঠিয়ে এবং হরতাল-ধর্মঘটের নামে দেশে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন করতে হলে এবং দেশের বিরুদ্ধে যে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের মধ্যকার রাজনৈতিক মতভেদ ভুলে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি দায়িত্বশীল বিরোধী দলের সহযোগিতাও অপরিহার্য। সংসদের ভেতরে ও বাইরে থাকা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অপরাধের মাত্রা আগের চেয়ে অনেকটাই কমেছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বর্তমান সরকারের নয় মাসে খুনের ঘটনা ২৮৭টি হ্রাস পেয়েছে এবং মব ভায়োলেন্স ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমে এসেছে। এছাড়া সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে।

পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন, সাইবার ইউনিট চালু এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে।

সরকার মানবাধিকার সমুন্নত রেখেই দেশ পরিচালনা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গিকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য বজায় রেখে যে কোনো মূল্যে নাশকতাকারীদের দমন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd