• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

পর্যটন কেন্দ্র টেকেরঘাট নিলাদ্রীর মাদক কারবারি গ্রেফতার,বিদেশি মদ ইয়াবা জব্দ

Reporter Name / ৫৮৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

90

 সুনামগঞ্জ প্রতিনিধি: পর্যটন কেন্দ্র নিলাদ্রীর পেশাদার মাদক কারবারি বাবুলকে বিদেশি মদ ইয়াবার চালানসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিস্ট ধারায় তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাবুল সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) আশ্রব আলীর ছেলে। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুরিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাশ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে শনিবার মধ্যরাত পরবর্তী সময়ে সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) বাবুলের বসতঘরের খাঁটিয়ার নিচে রাখা ৪ বোতল বিদেশি মদ, ১০৩ পিস ইয়াবা জব্দ করেন। ওই সময় পেশাদার মাদক কারবরি বাবুলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণ, এলাকার মাদকসেবীদের নিকট অন্যদের ন্যায় গেল কয়েকবছর ধরে বিদেশি মদ, বিয়ার,ইয়াবা বিক্রয় করে আসছিলো। রোববার বিকেলে উপজেলার টেকেরঘাটসহ আশে পাশের এলাকার সীমান্তবর্তী মানুষজন অভিযোগ করেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে, বারেকটিলা,শিমুলবাগান, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা প্রতিনিয়ত কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণের চাহিদা পুরণে গেল এক যুগের বেশী সময় ধরে মোবাইল ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ,ম্যাসেনজার খুলে সীমান্তবর্তী টেকেরঘাট, লাকমা, বড়ছড়া, রজনীলাইন, চাঁনপুর, রাজাই, বারেকটিলা, লালঘাট, চারাগাঁও, কলাগাঁও,জঙ্গলবাড়ি বাগলী, লাউরগড়, মাণিগাঁও, হাওর তীরবর্তী, বালিয়াঘাট, শ্রীপুর বাজার, তরং সহ কমপক্ষে শতাধিকের উপর গ্রামে কয়েক শতাধিক মাদক কারবারি নির্বগ্নে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ বিয়ার বেচা কেনার কারবার চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, পর্যটক আকৃষ্ট করতে কিছু হাউসবোটের মালিক, মাঝি সুকানি,স্টাফরাও বিদেশি মাদক, কসমেটিকস সহ নানা চোরাকারবারের সাথে জড়িয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd