• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

12

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ককটেল বিস্ফোরণসহ দেশজুড়ে একের পর এক গাড়িতে নাশকতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রশ্ন রেখে বলেন, আর কত বোমা হামলা বা কত গাড়ির ওপরে হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে—বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। অথচ বিভিন্ন গণমাধ্যম ও বাস্তব চিত্র অনুযায়ী কেবল একটি-দুটি নয়, শত শত গাড়ির ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ ধরনের বাস্তবতায় দেশে আর কত মানুষের ক্ষতি হলে বা কত বোমা বিস্ফোরণ হলে সরকার পরিস্থিতি অবনতি হয়েছে বলে স্বীকার করবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি ও সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত দলীয় এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের উসকানি ও মদদে সশস্ত্র গ্রুপগুলো দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, যাতে অনেকে হতাহত হয়েছেন। অথচ এর বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যে ধরনের দৃশ্যমান ও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা কতটা নেওয়া হয়েছে—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, গণমাধ্যম ও স্থানীয় তথ্যসূত্রে জানা যাচ্ছে, পার্বত্য অঞ্চলে দায়িত্বরত সেনা ও নিরাপত্তা সদস্যদের কাছে যে ধরনের অস্ত্র রয়েছে, তার চেয়েও অত্যাধুনিক অস্ত্র রয়েছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে।

সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলটিকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ড. মাসুদ বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কী ভূমিকা পালন করছেন, তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd