• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

65

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার একটি বড় চালান আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।

হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে—এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন,এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আসামীদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd