• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

ফরিদপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

136

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সালাহউদ্দিনের স্ত্রীর শোবার ঘরে প্রবেশ করে ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৬)। বিষয়টি টের পেয়ে সালাহউদ্দিনের স্ত্রী ও মেয়ে চিৎকার শুরু করলে আলাউদ্দিন সেখান থেকে বের হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সালাহউদ্দিন। এ সময় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন ধারালো দা দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার শুরু থেকেই আলাউদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং আচরণ ছিল উগ্র। ধারালো অস্ত্রের কোপে সালাহউদ্দিনের পেট কেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd