• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

14

গত চারটা বছর ধরে গোটা পৃথিবী দেখছে, কোথাও না কোথাও যুদ্ধ চলছে। এমনও হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যুদ্ধ থেমে যাওয়ার খবরটা সকালে ঘুম ভাঙার আগেই পালটে গেছে, আবার যুদ্ধ শুরু। এভাবেই পৃথিবীর ৮০০ কোটি মানুষকে যুদ্ধ শব্দটা শুনতে শুনতে যুদ্ধ আলোচনায় বসবাস করতে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলেও যুদ্ধ ঢুকে গেছে। এই আসরে যুদ্ধ আলোচনায় ঢুকে গেছে যুক্তরাষ্ট্র-ইরান। যোগ্যতার বাছাইয়ে ইরান বিশ্বকাপে খেলবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রও খেলছে, ভিন্ন গ্রুপে। এই দুই দেশের মুখোমুখি হওয়ার সুযোগ কম। তারপরও দুই দেশের রাষ্ট্রীয় নেতাদের মধ্যে কথার পালটা কথা থেমে না থাকলেও কান দেওয়ার সময় নেই ফুটবলের। সবাই ফুটবলের বিশ্বযুদ্ধে চোখ রাখছেন। তাদের কাছে এটাই আসল যুদ্ধ এখন সবার মগজে বিশ্বকাপ।

 

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো আয়োজন করছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবল। এবারই প্রথম ৪৮ দেশ নিয়ে তিন দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

 

আজ মেক্সিকো শহরে আনুষ্ঠানিক উদ্বোধন। এখানেই রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এর আগে ৯০ মিনিটের একটি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। মেক্সিতো তাদের ঐতিহ্য তুলে ধরবে। তবে এই শহরে এখন চলছে আন্দোলন চলছে। বিশ্বকাপ ঘিরে নানা সংগঠন আন্দোলনে নেমে বলছে তারা ফুটবল মাঠে গড়াতে দেবে না, যদি দাবি পূরণ না হয়।

 

অলিম্পিক গেমস যেমন উত্সব, বিশ্বকাপকে ঘিরে অন্যরা উত্সব করলেও আসলে এটি বিশ্ব ফুটবলের যুদ্ধ। ম্যাচ ঘিরে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে দিন মজুরও মেসি, নেইমার, রোনালদোর পারফরম্যান্স নিয়ে কথার যুদ্ধ করেন। পাণ্ডিত্য দেখান।

 

বিশ্বকাপ ফুটবলে জাতপাত নেই। কোনো ধর্ম-বর্ণ নেই। সবার ভাষা একটাই ‘ফুটবল’। নানা প্রান্তের মানুষ এক জায়গায় আসেন, নানান দেশের ফুটবলাররা এক মঞ্চে লড়াই করতে আসেন। কিন্তু তাদের মধ্যে থাকে না কোনো ভেদাভেদ।

 

শেষবার ৮৬ বিশ্বকাপ মেক্সিকোতে এবং ৯৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার তিন দেশ আয়োজন করলেও বিশ্বকাপ মূলত যুক্তরাষ্ট্রের। ফাইনালসহ ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ১৬টি স্টেডিয়ামের মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে। মেক্সিকোতে দুটি, কানাডার ভ্যাংকুভার, টরন্টোতে তিনটি। তাই বিশ্বকাপের মূল আয়োজনের মালিক বলা যায় যুক্তরাষ্ট্রকেই। তারাই সব আকর্ষণীয় খেলা আয়োজনের সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আর্থিক লাভের সুযোগটা পাবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

 

সবার নজর থাকবে মেসি, রোনালদো এবং নেইমারের দিকে। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, চতুর্থ ট্রফির জন্য মেসির আর্জেন্টিনা মাঠে নামবে। বয়স ৪০ হওয়ার পরও মেসি এখনো তরতাজা। তবে বিশ্বকাপের লড়াইয়ে তারুণ্যের কাছে যতটা না টিকবেন তার চেয়ে বেশি টিকবেন তার মেধার লড়াইয়ে। কীভাবে বিশ্বকাপের ম্যাচ জিততে হয় সেই মন্ত্র জানা আছে ফুটবলের জাদুকর মেসির। আরো পর্তুগিজ তারকা রোনালদোর কাছে বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে যাবে যদি এবার তার দেশ জিততে না পারে। ব্রাজিলিয়ান তারকা নেইমার মাঠের চেয়ে মাঠের বাইরের আলোচনায় বেশি। ইনজুরি কাটিয়ে কীভাবে তার দেশকে ষষ্ঠ ট্রফি এনে দেবেন সেটা সময় বলে দেবে। ফরাসি তারকা এমবাপের কথা সবার জানা। গত বিশ্বকাপের ফাইনালে ২-০ তে পিছিয়ে ছিল আর্জেন্টিনার বিপক্ষে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। চিতাবাঘের মতো ক্ষীপ্রগতির এমবাপে আরেকবার ছোঁ মারতে প্রস্তুত। মেসি-রোনালদোর মতো তারকা বিশ্বকাপ মঞ্চ ছেড়ে দিলে নতুন কোনো তারকা সেই জায়গায় আসন নিতে পারবেন কি না সেটা বলা কঠিন। তবে নওয়ের ফরোয়ার্ড আর্লিংল হালান্ড, নতুন এসেছেন বিশ্বকাপে। নিজেকে বিশ্ব মঞ্চে চেনাতে এসেছেন। স্পেনের লামিন ইয়ামাল তরুণ এক কিশোর। বিশ্বকাপের মতো বড় মঞ্চে কতটা সফল হন সেটা দেখার অপেক্ষা করতে হবে। অনেক ঘটনার সাক্ষী হবে এবারের বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd