• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

293

জামায়াত ইসলাম ছাড়ার ঘোষণা দলটির সিলেটের এক নেতা। তার নাম সালাহ উদ্দিন মিরাজ। তিনি দলটির রুকন ছিলেন।

দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য ইতোমধ্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের কাছে একটি পত্র পাঠিয়েছেন।

সেই সাথে তিনি তার ফেসবুকে দলের দায়িত্বশীল পদে থাকাকালিন সময়ে বর্ণনা দিয়ে শুক্রবার (৬ মার্চ) একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি তার রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন।

গত ৩ মার্চ আমীরের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত ও পারিবারিক বহুবিদ অসুবিধার কারণে আমার উপর অর্পিত সব ধরণের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিধায় আমি সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লিখেন, জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃৃতি পাই। যারা তখন আমাকে পরম স্নেহে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মুহিম চাচা, আবুল ভাই, নিজাম ভাই, জামাল ভাই, জাফর ভাই (পলিটেকনিকের), মাজহার ভাই অন্যতম। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১৩ সালে রোকন হিসেবে শপথ গ্রহণ করি। এরপর ২০১৪ -২০১৭ পর্যন্ত ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতির দায়িত্ব পালন করি।

এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামাতের নির্বাচিত শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০২১ হতে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোন আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।

সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ের দৃঢ় প্রতিবাদ করেছি তিনি আরও উল্লেখ করেন, আমার অতীত সাংগঠনিক তৎপরতার উছিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। কোন অবদানের স্বীকৃতি নয় আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দান টুকুকে আল্লাহর কাছে নাজাতের উছিলা হিসেবে কবুল করার দোয়া করি।

চেষ্টা করেছি ২৫নং ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বার বার আমার যাত্রাকে বাধাগ্রস্থ করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্লাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd