• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

বড়লেখায় একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির আনন্দে কুমারশাইল মাদ্রাসায় দোয়া ও শিরণি বিতরণ

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

134

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একাডেমিক স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্বীকৃতি প্রাপ্তির আনন্দে শনিবার বাদ জোহর কুমারশাইল পশ্চিম জামে মসজিদে শোকরানা দোয়া ও শিরণি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা বদরুল ইসলামের পরিচালনায় কুমারশাইল পশ্চিম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী হুমায়ন রশিদ চৌধুরী, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মো. ছফর উদ্দিন, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইছাক আলী, বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বিএনপি নেতা আবুল হোসেন, বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুন নুর, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রমিজ উদ্দিন, প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা সাদিকুর রহমান, কুমারশাইল গ্রামের প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুন নুর, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন, চান্দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল মন্নান, আলিম গ্রামের মুরুব্বি আবুল কালাম, সফর উদ্দিন, কুমারশাইল গ্রামের তরুণ সমাজকর্মী মহিম উদ্দিন, মুরুব্বি মোতাহির আলী, আছাদুর রহমান, লুৎফুর রহমান সোয়াই, তরুণ সমাজসেবক মাতাবুর রহমান, যুবনেতা আতিকুর রহমান, আলিমগ্রামের যুব নেতা তাজ উদ্দিন, ভুগা গ্রামের তরুন সমাজকর্মী মিজানুর রহমান,মুরুব্বি মিছবাহ উদ্দিন, কয়সর রশিদ, শিক্ষক আরিফুর রহমান ও রেদওয়ান আহমদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন কুমারশাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ ছফর উদ্দিন। দোয়া শেষে শিরণি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd