• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

বড়লেখায় পূর্ব-বিরোধেরজেরে হামলা : ভুক্তভোগীরা ও এলাকাবাসী আতংকে

Reporter Name / ২১৮ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

168

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্টানে হামলা ও প্রতি পক্ষের পারভেজ আহমদ, রাসেল আহমদ গংদের নানা অপর্কমে অতিষ্ট হয়ে উঠেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার রাতে বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী আব্দুর রহিমের পরিবার ও বিছরাবন্দ এলাকাবাসী। মুল বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মাছুম আহমদ। এসময় তারা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আইনি সহযোগিতা ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ গ্রামের আব্দুর রহিম (ভুক্তভোগি) সাথে একি গ্রামের মৃত ইউসুব আলীর সন্তান পারভেজ আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ গংদের সাথে জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত (৪ অক্টোবর) পারভেজ আহমদ গংরা বিরোধ পুর্ণ জায়গা থেকে জোরপুর্বক গাছ কেটে ট্রাকে করে নিয়ে যাবার সময় আব্দুর রহিমের ছেলে জাহেদ আহমদ ও ভাতিজা মাছুম আহমদ আপত্তি জানান। এসময় উত্তেজনা বিরাজ করলে এলাকার মুরব্বিরা এগিয়ে আসেন। বিষয়টি সমাধানের আশ্বাস দেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহŸান জানান।

কিন্তুু পারভেজ আহমদ, সুহেল আহমদ, রাসেল আহমদ গংরা ওই দিন রাতে জাহেদ আহমদের দোকানে অর্তকিত হামলা চালিয়ে তাকেসহ ১০ জনকে আহত করে এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদ আহমদ ও রেদওয়ান আহমদকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল রের্ফাড করেন।

পরর্বতীতে এবিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম ৭জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত নামা আসামি করে বড়লেখা থানায় অভিযোগ দায়ের করায় আসামিরা প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে এলাকা বাসীর পক্ষে পঞ্চায়েত কমিটির সভাপতি কামাল উদ্দিন ও পঞ্চায়েত কমিটির উপদেষ্টা বাবুল আহমদ জানান, দীর্ঘ দিন ধরে আব্দুর রহিমের পরিবার ও মৃত ইউসুফ আলীর সন্তান পারভেজ আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। আমরা এলাকাবাসী বিষয়টি সমাধানের লক্ষে কয়েক বার বিচার বৈঠকের  চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পারভেজ আহমদ গংরা পঞ্চায়েতের মুরব্বিয়ানদের বারবার অপমান করেছে।

এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা বারবার চেষ্টা চালিয়ে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন বিছরাবন্দ গ্রামের মুরব্বি আব্দুল আজিজ, মইনউদ্দিন, আব্দুল মালিক, রিয়াজ উদ্দিন, আব্দুল কুদ্দুছ, আব্দুর রহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd