• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

16

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, তিনি বিভিন্ন মাধ্যমে শোনাচ্ছেন যে তিনি অমুক ডিসেম্বর কিংবা তমুক ডিসেম্বরে দেশে ফিরবেন। বাংলাদেশে ফিরতে আপনার ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এখনো তো ১৬ ডিসেম্বর হতে বেশ কিছুদিন বাকি। এত অপেক্ষা না করে আজকেই আসেন, নয়তো কালই চলে আসেন। দেশের মানুষ তো আপনার অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা ফিরে এসেছে। সেই আইনি প্রক্রিয়ায় নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের ওপর চালানো অত্যাচারের জন্য তাঁর সাজা হয়েছে। এটি কেবল একটি মামলার রায়, এমন আরও শত শত মামলা অপেক্ষমাণ। সুতরাং তিনি দেশে ফিরলে দেশের মানুষ তাঁকে কীভাবে মোকাবিলা করবে, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ঠাঁই হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে আমরা রাজপথে আছি এবং থাকব।

বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পলাতক আসামিদের কোনো পাসপোর্ট বা বিশেষ সুবিধার প্রয়োজন হয় না। শেখ হাসিনা যদি দেশে আসেন, তবে ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়াতেই তাঁকে ফিরিয়ে আনা হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিগত দিনে সব ধরনের রক্তচক্ষু ও দমন-পীড়ন উপেক্ষা করে আমরা যেভাবে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তি একইভাবে রাজপথে থাকবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

সমাবেশে সিলেট জেলা, মহানগর, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd