• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

বালু খেকোদের তাণ্ডবে ঝুঁকিতে ধলাই সেতু

Reporter Name / ২৭৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

131

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

বালু খেকোদের তাণ্ডবে ঝুঁকিতে পড়েছে- কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু। এটি সিলেটের দ্বিতীয় দীর্ঘতম সেতু। সেতুর নিচ এবং পিলারের কাছ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে দিনে-রাতে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধলাই সেতুর দক্ষিণ বালুমহাল লিজ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও লিজকৃত বালুমহাল যথাযথভাবে ডিমার্কেশন করা হয়নি। অবাধে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে পড়েছে সরকারি খেলার মাঠ, কবরস্থান ও ধলাই সেতু। সেতুর পিলারের কাছে গভীর গর্ত করার কারণে কিছুদিনের মধ্যেই অস্তিত্ব সংকটে পড়তে পারে সেতুটি। সংযোগ ব্যাহত হবে ধলাই নদীর দুই পারের মানুষের। বিশেষ করে চরম দুর্ভোগে পড়তে পারেন পূর্বপারের লক্ষাধিক বাসিন্দা। তাই ধলাই সেতু রক্ষার্থে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আজ শনিবার (২৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পাশে নদীর পারে এলাকাবাসীর পক্ষ থেকে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সহসভাপতি হাজী আবুল বাশার, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইনুল ইসলাম, সাবেক ইউপি বিএনপির সভাপতি তাজ উদ্দিন, বিএনপি নেতা আলী শাহ নেওয়াজ লিটনসহ আরও অনেকে।

বক্তারা বলেন- এলাকাবাসীর পক্ষ থেকে বারবার মানববন্ধন, স্মারকলিপি ও অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে ধলাই সেতু রক্ষার্থে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দুর্বৃত্তরা অবৈধভাবে সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছে দিনে ও রাতে। তারা বলেন- আগামী দুই দিনের মধ্যে ধলাই সেতু রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মুরব্বি আ: মজিদ, মনির মিয়া, আ: সৈয়দ, আলকাছ আলী, সাংবাদকর্মী মইন উদ্দিন মিলন, নাহিম মিয়া, এমরান আলী, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি হাজী আমিনুল ইসলাম, শাবি’র ছাত্র ফয়জুর রহমান, যুবদল নেতা রাইসুল ইসলাম রাজন, মানিক মিয়া, সোনা মিয়া, সমাজকর্মী কিবরিয়া আহমদ, ইয়াকুব আলী, লায়েকুজ্জামান, আদনান আহমদ, তাজুল ইসলাম,আসাদুজ্জামান রুবেল,আমির হোসাইন, শফিকুল ইসলাম, নূর আলম, সালেহ আহমদ, জুবায়ের আহমদ, বিলাল মিয়া, তাজ উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd