• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

56

সিলেটের বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আবুল আহমদকে (৩২) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আবুল আহমদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের জব্বার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজারে এক শিশুকে ধর্ষণের পর এলাকা ছেড়ে পালিয়ে যান আবুল আহমদ। দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আত্মগোপন করেন। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৩৬) দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। একপর্যায়ে বিয়ানীবাজার থানা-পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তাঁর অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে শুক্রবার স্থানীয় শেরেবাংলা নগর থানা-পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীরের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি ঘন ঘন স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd