• সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

83

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।
সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। এ সময় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে যেমন চুরি, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সম্প্রতি সময়ে বৈরী আবহাওয়ায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন, চোরাচালান নিয়ন্ত্রণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় সভাপতি আলোচনায় আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ঈদুল আযহা উপলক্ষে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হয়। এলাকায় যেন বিদ্যুৎ সব সময় থাকে সেজন্য কর্তৃপক্ষকে আহবান করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফয়জুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশ্বনাথ ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আক্রামুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষকসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd