• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বনাথে ২য় মিডিয়া কাপের উদ্বোধন

Reporter Name / ২৫৬ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

108

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহনে ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জুন বিকেলে) উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুজ্জামান পিপিএম বলেন, ‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একটি সুতায় আবদ্ধ করে রেখেছে। আর এর পেছনে মূল অবদান রাখছেন আমাদের প্রবাসীরা। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মিডিয়া কাপের সমন্বয়ক নবীন সুহেল’র পরিচালনায় অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়া কাপের পৃষ্ঠপোষক পরিষদের সদস্য প্রবাসী তোফাজ্জল আলম তোফায়েল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র সমন্বয়ক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’ প্রতিযোগীতায় ইভেন্টগুলো হল- ‘দাবা, গাফলা, ছক্কা লুডু, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত), ফুটবল ও ক্রিকেট’।

টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, ট্রাস্টি সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার।

অনুষ্ঠানে এসময় ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd