• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফের বিক্ষোভে উত্তাল ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি নেই: বাণিজ্যমন্ত্রী আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন কফিনবন্দী হয়ে ফিরলেন দুই সিলেটি প্রবাসী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১

বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি নেই: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

17

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর অন্য কোথাও নেই। এই সম্প্রীতি দেশের বড় সম্পদ। বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশেও এমন সম্প্রীতির নজির দেখা যায় না।

দুর্গাপূজার মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেওয়ায় সিটি করপোরেশনের প্রশাসককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠানে নানা ধরনের অবকাঠামোগত সমস্যা রয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক সেসব সমস্যা সমাধানে কাজ করছেন। সবাইকে সঙ্গে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে।

সিলেটের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর সড়ক উন্নয়নে সিটি করপোরেশনের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

মন্ত্রী জানান, ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের মানুষের আবাসন সমস্যার সমাধানেও ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বড় প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চেঙ্গেরখালের পানি শোধন করে সিলেট নগরীতে সরবরাহের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে সিটি করপোরেশন। বিভিন্ন ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করাও এ প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য এবারও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। নগরবাসী যাতে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। পূজা উদযাপনে কোনো প্রয়োজনে পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিদের সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নগরীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বাণিজ্যমন্ত্রী। সিলেট নগরীর ৮৫টি পূজামণ্ডপে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd