• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

121

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারো ভারতীয় পর্যটন ভিসা চালু হয়েছে। গতকাল থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হচ্ছে। দীর্ঘদিন পর এই সেবা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের প্রত্যাশা, এখন দ্রুত ভিসা সাক্ষাৎকারের (স্লট) সুযোগও নিশ্চিত করা হবে। গতকাল সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপ্রত্যাশীদের সরব উপস্থিতি দেখা যায়। টুরিস্ট ভিসা চালু হওয়ায় অনেকেই আবেদন করতে কেন্দ্রে আসেন।

এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা চালু করা হতে পারে।

পর্যটন ভিসার পাশাপাশি আগের মতো মেডিকেল ভিসা এবং অন্যান্য জরুরি ক্যাটাগরির ভিসা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করে ভারত সরকার। নতুন করে এ সেবা চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশির দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd