• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

Reporter Name / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

348

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বকে আনুষ্ঠানিকতার মঞ্চ বানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। দারুণ ধারাবাহিকতা দেখিয়ে গত মার্চেই আসন্ন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। বিপরীত চিত্র ব্রাজিল শিবিরে। একের পর এক হার এবং ড্রয়ে বিশ্বকাপের পথটা কঠিন করে তোলেছে সেলেসাওরা। দুই রকম পরিস্থিতি নিয়ে বুধবার (১১ মে) সকালে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ভোর ছয়টায় বুয়েন্স আয়ারসের এস্তোদিও মনুমেন্টালে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। বাছাইপর্বের আগের ১৫ ম্যাচের মধ্যে ১১টিতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। একটি ড্রয়ের বিপরীতে হেরেছে বাকি তিন ম্যাচ। বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ায় বাছাইপর্বের শেষদিকের ম্যাচগুলোতে তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন স্কালোনি।

সবশেষ ৬ জুন চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে সে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন আর্জেন্টাইনদের প্রধান শিক্ষক। চোট এবং নিষেধাজ্ঞা ইস্যুতে ম্যাচটিতে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়দের পায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তাই চিলির বিপক্ষে ম্যাচে থিয়াগো আলমাদা, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো উঠতি ফুটবলারদের মাঠে নামান স্কালোনি। হতাশ হতে হয়নি এই কোচকে। জয়ের ব্যবধান বড় না হলেও এসব উঠতি তারকাদের পারফরম্যান্সে ভরসা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে যেটা খুবই দরকার ছিল স্কালোনির জন্য।

আর্জেন্টিনার ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিল- প্রতিপক্ষ প্যারাগুয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিলও খেলেছে ১৫ ম্যাচ। ছয় জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে তারা। বাকি চার ম্যাচে পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে জায়ান্টরা। ব্রাজিলের অবস্থা কেমন যাচ্ছে সেটা বোঝার জন্য এই পরিসংখ্যানটাই যথেষ্ট। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপর থেকেই রাহুর দশা ভর করেছে দলটির ওপর।

ব্যর্থতা থেকে বের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কিছুদিন আগে কার্লো আনচেলত্তিকে হটসিটে বসিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও নতুন অধ্যায়ের শুরুতেই হোঁচট খেয়েছেন ডন কার্লো। তার অধীনে বাছাইপর্বের ম্যাচে গত ৬ জুন ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। তাতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে চাইলে বাছাইপর্বের বাকি তিন ম্যাচে জেতার বিকল্প নেই ব্রাজিলের। হারলেও সমীকরণ মেলানোর সুযোগ থাকছে তাদের সামনে। সেক্ষেত্রে গ্রুপের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের অমঙ্গল কামনা করতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইপর্বের চারে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান ২৪ পয়েন্ট নিয়ে পরের স্থান দুটিতে আছে যথাক্রমে ইকুয়েডর ও প্যারাগুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd