নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তাহিরপুর উপজেলাবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা সজীব আল মাহবুব রকি। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বার্তায় রকি কেবল উৎসবের আনন্দই নয়, বরং যুবসমাজকে অন্ধকার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এক সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন। তার এই বার্তার মূল প্রতিপাদ্য হলো— “মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন।”
ছাত্রদল নেতা রকি বলেন, “একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবসমাজকে মাদকমুক্ত থাকতে হবে। মাদক কেবল একটি জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই আসুন, আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে মাদককে বর্জন করি।”
মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “জুয়া নয়, মেধা আর পরিশ্রমে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।” তিনি মনে করেন, কোনো শর্টকাট পথে নয়, বরং তরুণ প্রজন্মের মেধা ও কঠোর পরিশ্রমই পারে সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যেতে।
সবশেষে তিনি পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
#sunamganjerkotha #ঈদ #মাদক