• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

3

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা এমপি যে যে কাজ করবে, সেটা যদি সমালোচনার হয় সে যত বড় ক্ষমতাসীন হোক আমরা তার বিরুদ্ধে সমালোচনা করবো। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রশাসনিক নিয়োগে দলীয়করণ হচ্ছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, এটি চলতে থাকলে এর মাশুল দিতে হবে সাধারণ মানুষকেও। স্থানীয় পর্যায়ে একজন দলীয় নেতা যদি প্রশাসনে দলীয়করণে নীরব থাকেন, তাহলে সরকারি নিয়োগে মেধাবীদের বদলে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে সুযোগ পেয়ে যান।

তিনি বলেন, ‘যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, একটা শিক্ষাপ্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, আপনি বিএনপি করলেও আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। দি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, কেউ ছাড় পাবেন না

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে তাঁর বিরুদ্ধেও সমালোচনা করা হবে। এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে তারেক রহমান যদি বিএনপিকে বাঁচাতে না পারেন অথবা তারেক রহমান যদি শেল্টার দেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলতেও আমরা এক চুল ছাড় দেব না।’

তিনি বলেন, আমাদের আগামী লড়াইটা দলীয় লড়াই না। এটা বিএনপি-এনসিপি-জামায়াতের লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই। ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই।

 

তিনি বিএনপিকে যৌক্তিক সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমরা ভুল করতে করতে শিখছি। যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেবেন। আমরা সেগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd