• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মিউনিখে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

138

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে দেখা যাবে লামিনে ইয়ামাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

স্পেনের কাছে রয়েছে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ। কারণ— লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশরা ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০২৪ সালে দলকে ইউরোর শিরোপাও জিতিয়েছেন। তাই, আজ শিরোপা জিতলে তিনটি বড় শিরোপা জেতার হাতছানি।

অন্যদিকে, স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল; যারা ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের উদ্বোধনী আসরের ট্রফি জিতেছিল প্রতিপক্ষ নেদারল্যান্ডকে হারিয়ে।

পর্তুগিজ সুপারস্টার রোনালদোর প্রতিপক্ষ লামিন ইয়ামাল। স্প্যানিশ ‘ওয়ানডার কিড’ লামিন রয়েছেন দারুণ ছন্দে। অন্যদিকে, সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় পর্তুগাল।

ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষদিকে গোল করে জয় নিশ্চিত করলেও, পর্তুগিজদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। দুর্দান্ত এক পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আলো ছড়ান এই লেফট-ব্যাক।

তবে, স্পেনের দলে দানি ওলমো, পেদ্রিসহ অনেকেই রয়েছেন যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন মুহূর্তের মধ্যেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd