• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

114

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলায় ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এই ২৭ জনের নাম ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে ১ জন নারী এবং ২৬ জন পুরুষ রয়েছেন। এছাড়া, অপেক্ষমান তালিকায় আরও ৫ জন প্রার্থীকে রাখা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম.কে.এইচ, জাহাঙ্গীর হোসেন জানান, গত দুটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, কোনো প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই ৯৫০ জন আবেদনকারীর মধ্য থেকে কয়েকটি ধাপে এই ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করি নির্বাচিত প্রত্যেকেই ভবিষ্যতে জনমানুষের পুলিশ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৩৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হন। আজ সকাল থেকে এই উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অভিভাবকসহ উপস্থিত সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd