• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ

Reporter Name / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

267

পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারিস্টার ও এমপি শাবানা মাহমুদ যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগের পর বার্মিংহামের লেডিওয়ুডের এমপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।এক বিবৃতিতে শাবানা মাহমুদ এ নিয়োগকে জীবনের সবচেয়ে বড় সম্মান বলে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানি অভিবাসী দম্পতির ঘরে ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন মাহমুদ। শৈশবের একটি অংশ তিনি সৌদি আরবে কাটান। পরে কিং এডওয়ার্ড ষষ্ঠ ক্যাম্প হিল স্কুল ফর গার্লসে পড়াশোনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

২০০৩ সালে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় প্রবেশ করে তিনি পেশাগত অবহেলা ও বাণিজ্যিক আইন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
 
২০১০ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী এমপিদের একজন হিসেবে ইতিহাস গড়েন। এর পর থেকে তিনি শ্যাডো জাস্টিস সেক্রেটারি ও শ্যাডো চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
তার এই নিয়োগ ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু যুক্তরাজ্যের নেতৃত্বের পরিবর্তনকেই নয়, বরং লেবার পার্টির বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে ধারণা অনেকের। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদ এখন পুলিশ বিভাগ, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ খাতগুলোর দায়িত্বে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd