• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ ১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের কুমিল্লা-৩ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে রিটার্নিং কর্মকর্তার কাছে আরিফের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব ফেলার অভিযোগ কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারীসহ আটক ১৮

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

86

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সেনা ক্যাম্প।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে এবং তারা মাদক বিক্রি ও আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে।

অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১২ গেজের কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় নারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাহজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)।

আটককৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্র জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd