• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

রংপুরকে হারিয়ে শীর্ষে রাজশাহী, খেলোয়াড় ও স্টাফদের বোনাস ঘোষণা

Reporter Name / ২২২ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

364
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ সবচেয়ে গোছালো ও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে রাজশাহী ওয়ারিয়র্স। চার ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্স-এর বিপক্ষে নাটকীয় জয় সেই আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।
এই জয়ের পর দলের মনোবল ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ। শুক্রবার (২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ-দলের প্রত্যেক সদস্যকে ১৫ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রাইডার্সের বিপক্ষে অসাধারণ জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্স তাদের সকল সদস্যের জন্য বোনাস ঘোষণা করছে। এটি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের স্বীকৃতি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে উভয় দলই ১৫৯ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে রংপুর মাত্র ৬ রান করতে সক্ষম হয়। জবাবে রাজশাহী মাত্র তিন বলেই লক্ষ্যে পৌঁছে নাটকীয় জয় নিশ্চিত করে।
এই ম্যাচে ম্যাচসেরার পারফরম্যান্সের জন্য রিপন মণ্ডলকে দেওয়া হবে এক লাখ টাকা বোনাস। পাশাপাশি এস এম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।
এ জয়ে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা প্রত্যাশা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd