• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

117

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। প্রথমদিন ফ্লাইট রয়েছে ১৪টি। প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এর আগে ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় জানায়, এ বছর হজের উদ্বোধনী ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইনসের।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd