• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বানিয়াচংয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি ছাত্রদলকে রাজশাহী ছাড়া করার হুমকি শিবিরের, ছাত্রদলেরও পাল্টা হুমকি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোয়াইনঘাটের ওসি ওমর ফারুকের , ৮১ দিনে গ্রেপ্তার ২৫৩ জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ

রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

103

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, “রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত বা জীবনী শুধু আনুষ্ঠানিক আলোচনার বিষয় নয়; বরং তা বাস্তব জীবনে অনুসরণের মাধ্যম। শুধু উৎসব বা শোক পালন নয়, তাঁর প্রদর্শিত পবিত্র কোরআন ও সুন্নাহর পথ আঁকড়ে ধরার মাধ্যমেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি সম্ভব।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা আয়োজিত ‘সীরাতুন্নবী (সা.) মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আক্ষেপ প্রকাশ করে বলেন, পরিতাপের বিষয় যে, রবিউল আউয়াল মাস এলে আমরা অনেক আনুষ্ঠানিকতা করি, কিন্তু ব্যক্তিজীবনে ফরজ-ওয়াজিব পালন করি না। দুর্নীতি, ঘুষ, মিথ্যা ও হিংসা বর্জন করতে পারি না। রাসুল (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা তখনই সার্থক হবে, যখন আমরা তাঁর আদর্শ অনুযায়ী নিজেদের গড়তে পারব।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাসুল (সা.) ছিলেন বিনয় ও কোমলতার বাস্তব প্রতিচ্ছবি। তিনি শিশুদেরও আগে সালাম দিতেন এবং সবার সাথে উত্তম ব্যবহার করতেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের কুরআন-হাদিস অধ্যয়নের পাশাপাশি সীরাতের অনুসরণে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা শহর সভাপতি নোমান আহমদ, বড়লেখা উপজেলা পশ্চিম শাখা সভাপতি এমদাদুল হক এমাদ এবং সুজাউল মাদ্রাসা সভাপতি মঞ্জুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর শাখার বায়তুলমাল সম্পাদক ফয়সাল আহমদ ও সদ্য বিদায়ী দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সীরাত মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd