• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

লক্ষ্মীপুরে শিবিরের ৫ কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠন!

Reporter Name / ৩০৯ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

189
লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এর নতুন কমিটি গঠনকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত কমিটিতে ইসলামী ছাত্রশিবিরের অন্তত পাঁচজন সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, গত ২ অক্টোবর ২০২৫ ইং তারিখে দালালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড এবং কামানখোলা হাই স্কুল শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
এ ঘটনায় ছাত্রশিবিরের কর্মী সোহান নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কমিটির নিন্দা জানিয়ে বলেন,
“আমি এই বিষয়ে অবগত নই। ছাত্রদলের কমিটিতে আমাদের সংগঠনের কয়েকজন কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে দালালবাজার ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি উভয়েই নিশ্চিত করেছেন যে, উক্ত কমিটিতে ছাত্রশিবিরের পাঁচজন সক্রিয় কর্মী রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, কামানখোলা হাই স্কুল কমিটিতে রয়েছেন—
 ১. পিয়াস হোসেন ২. মোঃ ইব্রাহিম ৩. মোঃ সোহান ৪. হৃদয় হোসেন
এছাড়া ৪নং ওয়ার্ড কমিটিতে রয়েছেন— ১. ওমর ফারুক।
এই ঘটনার পর স্থানীয় ছাত্র রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— “প্রতিদ্বন্দ্বী সংগঠনের কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি কেন ও কিভাবে গঠন করা হলো?”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন, যাতে বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd