• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

218

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, পবিত্র হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ বলে গণ্য হবে না। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এই নির্দেশনায় হজযাত্রীদের কেবল অনুমোদিত পন্থায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা,ওমরাহ ভিসা, টুরিস্ট ভিসা দিয়ে হজ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই ধরণের ভিসাধারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না এবং তাদের হজের অনুমতি দেওয়া হবে না।

সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের হজের নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে: ‘নুসুক’ (Nusuk) অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং সম্পন্ন করতে হবে। অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের সব ধরনের বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। প্রতি বছর একদল অসাধু চক্র সাধারণ মানুষকে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়। এই প্রতারণা ঠেকাতে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত কোনো চ্যানেলে লেনদেন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: আগামী ১৮ এপ্রিল, রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd