• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ৫ মাসে কোনো সরকার ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হওয়ার জন্যও সময় লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপার বাসের অনুমোদন নেই, তবু কীভাবে চলছে বেঙ্গল পরিবহন? সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান

লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

8

যুক্তরাষ্ট্রকে কোনও দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ মাঝে এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটাই পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংঘাত আরও বেশি উসকে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেছেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছে, ‘কেইন যুদ্ধ থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজছেন।’

সূত্রের তথ্য অনুযায়ী, সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন কেইন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে এসব আলোচনার অর্থ, ট্রাম্পের উপদেষ্টারা সবাই যেন বৈঠকে একই সুরে যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেন।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের অভ্যন্তরে কেইনের এই আলোচনা প্রসঙ্গে সিএনএন-কে এক সূত্র জানান, ‘আমার মনে হয় এটি কেবল সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার বিষয়ে তার নিজস্ব একটি কৌশল।’

ইরানে স্থল অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই কিছুটা অনিচ্ছুক ছিলেন। এর বদলে তিনি মনে করেন, কেবল বিমান থেকে ভারী বোমাবর্ষণের মাধ্যমেই ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে কেইন এবং ট্রাম্প ক্যাবিনেটের আরও কয়েকজন মনে করছেন, এই সম্ভাবনা বেশ ক্ষীণ। তাই তারা প্রেসিডেন্টের নির্দেশনার ভেতরে থেকেই অন্য বিকল্প তৈরির চেষ্টা করছেন।

এ বিষয়ে সিএনএন-এর প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড বলেন, ‘প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যানের (কেইন) গোপন আলোচনার বিষয়ে আমরা কোনও মন্তব্য করি না। একই সঙ্গে এই আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনও বক্তব্য নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd