• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

শরীয়তপুরে পুলিশের মাসিক ভোজসভায় অংশ নিলেন যুবলীগ নেতা

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

138

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করেছে থানা-পুলিশ। সেই ভোজসভায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। এ ঘটনায় শরীয়তপুরজুড়ে শুরু হয়েছে সমালোচনা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে এই ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, মাসিক খানাপিনার অংশ হিসেবে থানা পুলিশ একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন- থানার বিভিন্ন পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদসহ একাধিক কর্মকর্তা। পাশাপাশি আমন্ত্রণ পান নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজি আলমগীর হোসেন সর্দার। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার ব্যাপারীও।

কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের নেতা থানার ভেতর পুলিশের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ায় পুলিশের নিরপেক্ষতা ও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সর্দার বলেন, ওসি নিজেই জানেন উনি (মোক্তার ব্যাপারী) যুবলীগ নেতা। তাহলে জেনেশুনে কেন তাকে দাওয়াত দিলেন তা আমার বোধগম্য নয়। তবে আমাকে ওসি দাওয়াত দিয়েছিলেন, তাই আমি গিয়েছিলাম। আর মোক্তার ব্যাপারী আমাদের বাজার কমিটির সভাপতি, আমি একজন ব্যবসায়ী মাত্র।

অভিযোগ অস্বীকার করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আমরা থানা থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে আমাদের পুলিশ সদস্যরা ও সার্কেল স্যার ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওই যুবলীগ নেতাকে চিনতাম না। পরে শুনেছি তিনি উপস্থিত ছিলেন। যদি জানতাম, তবে তাকে এলাউ করতাম না।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, আমাদের মাসিক খানার অংশ হিসেবে থানা পুলিশ এই আয়োজন করেছিল। তবে ইউনিয়ন যুবলীগ নেতা সেখানে উপস্থিত ছিলেন তা আমি জানতাম না। বিষয়টি আমি ওসির সঙ্গে কথা বলে খতিয়ে দেখছি। যদি সত্য হয়, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd