• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক সালমান শাহ হ*ত্যা মা*ম*লায় ডন গ্রে প্তা র শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি জৈন্তাপুরে ডিবির হাওরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮ চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ ভারতে ব্যাপকভাবে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ৩ মাসে নিহত ২৫ সিলেটে হামে দুই শিশুসহ প্রাণ গেল ৩ জনের রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ৫ মাসে কোনো সরকার ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হওয়ার জন্যও সময় লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপার বাসের অনুমোদন নেই, তবু কীভাবে চলছে বেঙ্গল পরিবহন? সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত শিক্ষকদেরও চিহ্নিত করবে।

রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদনের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ-সংক্রান্ত কাজে জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক অনতিবিলম্বে রিপোর্ট প্রদানের জন্য কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

কমিটিকে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদনের আলোকেই শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যপরিধি অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এই কমিটি।

এছাড়া বিগত সরকারের সময় শিক্ষকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি বা নিপীড়নে লিপ্ত ছিলেন কি না, তা গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd