• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

60

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফিফা উইন্ডোর বাইরে থাকায় প্রথম ম্যাচে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। আর প্রথমবার জাতীয় দলের জার্সিতে অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন হামজা।

৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় হামজা ও ফারহানকে। এর আগে বাংলাদেশ হয়ে ১১টি ম্যাচ খেললেও এই প্রথম কোনো ম্যাচে অধিনায়কত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার।

এদিকে, চোটের কারণে আজকের ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বিশ্বনাথ ঘোষকে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনের সময় আঘাত পান তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।

উল্লেখ্য, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়কত্বে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হলেও ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় ইনজুরিতে পড়ে তিনি ছিটকে যান। ফলে প্রথম ম্যাচে আর্মব্যান্ড পরেছিলেন জামাল ভূঁইয়া। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সরাসরি অধিনায়কের দায়িত্ব উঠছে হামজা চৌধুরীর কাঁধে।

**শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ:**
হামজা চৌধুরী (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd