• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

সম্প্রচারক পেল বিসিবি, খেলা দেখাবে টি-স্পোর্টস

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

119

বাংলাদেশ ক্রিকেটে এমন দিন আসবে, তা হয়তো ভাবেনি কেউ। তবে অভাবনীয় সেই ঘটনাই ঘটে গেছে, ঘরের মাঠে খেলবে বাংলাদেশ, অথচ খেলা দেখাতে চায় না কেউ।

সাকিব আল হাসান নেই, নেই মাশরাফী বিন মোর্ত্তজাও। তামিম-মুশফিকরাও নিয়েছেন অবসর। তারকা আলোর অভাবে ভুগছে ক্রিকেটপাড়া। যার রেশ পড়েছে পারফরম্যান্সে। রেশ পড়েছে মাঠের বাইরেও।

একদিকে যেমন তারকাহীন দল, তেমনি দল ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। তাতে দর্শক আগ্রহও কমেছে, কমেছে আবেগও। যার আভাস পাওয়া যায় সম্প্রচারে। বাংলাদেশ দলের সম্প্রচারসত্ত্ব নিতে চায় না কেউ।

গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দেখাতে আগ্রহ ছিল না কারো। শেষ পর্যন্ত তা দেখানো হয়েছে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে। এবার পাকিস্তান সিরিজ ঘিরেও দেখা দিয়েছিল শঙ্কা।

চলতি মাসের ২০ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজ দেখানোর জন্য আগ্রহী টিভি চ্যানেল খুঁজে পাচ্ছিলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে অবশেষে হয়েছে সঙ্কটের সমাধান। সম্প্রচারক খুঁজে পেয়েছে ক্রিকেট বোর্ড। সিরিজটি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়া টিভি চ্যানেল টি-স্পোর্টস। আজ (শুক্রবার) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেলটি।

সিরিজের সূচি অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। পরের দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই হবে মিরপুরে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd